শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা

Paris
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিসিইসি ভবনের কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাকির হোসেন খোন্দকার। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা, পরিচালক (অর্থ ও হিসাব) নাজিম উদ্দীন আহম্মদ, উপ-কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মনির-উল-ইসলাম এবং সহকারী পরিচালক (প.উ.) মো. খাইরুল আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অফিস ব্যবস্থাপনা, নথি নামকরণ পদ্ধতি ও সরকারি যানবাহন সংক্রান্ত নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় দিনে ট্রেজারি ব্যবস্থাপনা, তৃতীয় দিনে বেতন নির্ধারণ পদ্ধতি, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এবং সরকারি প্রজ্ঞাপন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ দিনে ই-জিপি ও ই-ফাইলিং পদ্ধতি এবং শেষ দিনে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris