৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

প্রকাশিত: ৫ জুন ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ
বিজ্ঞাপন

মোহনগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটে খাজনা আদায়ের নামে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত বা আদায়কৃত অর্থের সঙ্গে রশিদে উল্লেখিত টাকার কোনো মিল নেই। বিএনপি নেতার ইজারা নেওয়া হাটের রশিদের কোথাও ১০ টাকা, কোথাও ২০ টাকা লেখা থাকলেও বাস্তবে তার চেয়ে কয়েকগুন বেশি অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হাটে আসা বিক্রেতারা।
স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতাদের অভিযোগ, নতুন ইজারাদারের নিয়োজিত লোকজন ইচ্ছেমতো খাজনা আদায় করছেন। অনেক ক্ষেত্রে খাজনা নেওয়ার পর রশিদ দেওয়া হচ্ছে না। আবার কোথাও কম টাকার রশিদ দিয়ে বেশি অর্থ আদায়ের ঘটনাও ঘটছে। এতে রাজস্ব ফাঁকি ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মনে করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহেরপুর হাটের ইজারাদার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতি। তার নামে ব্যবহৃত রশিদে ১০ বা ২০ টাকা উল্লেখ থাকলেও বাস্তবে আদায় করা অর্থের পরিমাণ আরও বেশি। এমন অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ী। শুক্রবার (৫ জুন) হাটে সুপারি বিক্রি করতে আসা শহিদুল ইসলাম জানান, ৮০০টি সুপারি বিক্রির পর প্রতি ১০০ সুপারিতে ২০ টাকা হারে তার কাছ থেকে খাজনা নেওয়া হয়। তবে প্রথমে তাকে ১০ টাকার রশিদ দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে আপত্তি জানালে ২০ টাকার উল্লেখসহ আরেকটি রশিদ দেওয়া হয়। কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে ১৬০ টাকা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন