তানোর থেকে প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর ১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃ খনন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেণ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান,তানোর অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ, বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় জেলা প্রশাসক বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির লেয়ার চরম হুমকিতে। যতদূর সম্ভব ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বর্তমান সরকার দেশব্যাপী খাল খনন ও পুন:খনন কাজ শুরু করেছেন। বর্ষা মৌসুমের আগে খালগুলো খনন কাজ শেষ করতে হবে। তাহলে বর্ষার পানি ধরে রাখা যাবে। খালের পানি থেকে যেন চাষাবাদ সহ যাবতীয় প্রয়োজনীয় কাজ করা যায় সে ব্যবস্থা করতে হবে। বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করা গেলে তা কৃষি ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খালের পাড়ে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণেরও আহ্বান জানান। খাল পুন:খনন পরিদর্শন শেষে তানোর পৌরসভায় নতুন একটি রাস্তার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক আঃসবুর, কর আদায়কারী বিমল কুমার ঘোষ,কার্য সহকারী মাহাবুর রহমান। পরে তানোর ভূমি অফিস, বিএমডিএ অফিস পরিদর্শন করেন। এর আগে তানোর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী নুরনাহার, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।