২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে প্রকৃত বক্তব্য

প্রকাশিত: ২ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে প্রকৃত বক্তব্য
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আংশিক ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রচারিত হয়েছে। এ বিষয়ে প্রকৃত তথ্য রাজশাহীবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে। প্রকৃতপক্ষে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই সম্ভাব্য সফরের যাবতীয় ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহন করার প্রস্তাব করেছিল এবং এ সফরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের প্রশ্নই ছিল না। উল্লেখ্য, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্ভাব্য সফর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র প্রেরণ করা হয়েছিল মাত্র। সরকার কর্তৃক কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি হয়নি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উক্ত সফরসহ এ ধরনের সকল বিদেশ সফর আপাতত বাতিল করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সফরটি বাস্তবায়নের কোনো সুযোগ সৃষ্টি হয়নি। অতএব, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ফ্রান্স সফরে যাচ্ছেন, এমন নিশ্চিত তথ্য প্রচার করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সফরের প্রকৃত উদ্দেশ্যকে উপেক্ষা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। রাজশাহী মহানগরবাসীকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায়, বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন