বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা)-এ অবস্থানরত এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় ও তাঁর সহধর্মিণী। বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তাঁরা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে গিয়ে শিশুদের মাঝে পরিবেশন করেন এবং তাদের মুখে হাসি ফোটাতে উপহার দেন নতুন ঈদের পোশাক। এ সময় রাসিক প্রশাসক মহোদয় বলেন, পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা) এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris