বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর

রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত

Paris
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে।
সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল আটটায় হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ওইদিন সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris