রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর

Paris
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের ১২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক রবিবার (২৪ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শিগগিরই রাসিকের ১২৩৭ পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ৫০০০ হাজার করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে। চেক হস্তান্তরকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris