৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন
বিজ্ঞাপন

রুবেল সরকার : রাজশাহীর মোহনপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে)সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও শতভাগ আধুনিক করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই দ্রুত সেবা পান, মেলা থেকে সেই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সহকারী কমিশনার (ভৃমি) যোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারন সম্পাদক মাহাবুব অর রশীদ মাহাবুব অর রশীদ, এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সেবাগ্রহীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গণের চিত্র উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা প্রাঙ্গণে আসা সাধারণ মানুষ ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও আইনি পরামর্শ সরাসরি গ্রহণ করছেন। কোনো ভোগান্তি ছাড়া সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে সেবা পেয়ে উপস্থিত সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন