বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ও বন্দীদের সেলুনে আধুনিকতার ছোঁয়া

Paris
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রুবেল সরকার : রাজশাহী কেন্দ্রীয় কারা গারে কর্মরত কারারক্ষী ও বন্দীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে ১১ মে সোমবার এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সিনিয়র জেল সুপার আল মামুন। দীর্ঘদিন ধরে কারারক্ষীদের একটি আধুনিক ও উন্নত পরিবেশে চুল কাটার আকাঙ্ক্ষা ছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিল।
জানা গেছে, আল মামুন সিনিয়র জেল সুপার হিসেবে যোগদানের পর কারারক্ষীরা তাদের চুল কাটার পরিবেশ উন্নত করার আবেদন জানান। এই আবেদনের গুরুত্ব বিবেচনা করে তিনি দ্রুত পদক্ষেপ নেন এবং মাত্র তিন সপ্তাহের মধ্যে একটি আধুনিক সেলুন উদ্বোধন করেন। এর ফলে কারারক্ষীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
কারারক্ষীদের পাশাপাশি কারা বন্দীদের সেলুনটিও সংস্কার করা হয়েছে। পুরনো ও জরাজীর্ণ সরঞ্জাম পরিবর্তন করে সেখানে নতুন ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পুরো পরিবেশটি উন্নত ও স্বাস্থ্যসম্মত করায় বন্দীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। কারা কর্তৃপক্ষের এমন জনকল্যাণমুখী ও আধুনিকায়নমূলক পদক্ষেপের প্রশংসা করছেন সংশ্লিষ্ট সকলে।


আরোও অন্যান্য খবর
Paris