২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযা নামাজ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ মে ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযা নামাজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের শ্রদ্ধেয় মাতা জুলেখা খাতুন (৯৫) সোমবার (১১ মে) সকাল ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….. রাজিউন)। জানাযা নামাজ বাদ আসর বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমার লাশ সপুরা গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সভাপতি মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলরবৃন্দ ও মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, এলাকাবাসী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন