২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবি ভিসির সাথে জাপানের প্রতিনিধিদলের মতবিনিময়

প্রকাশিত: ৫ মে ২০২৬, ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবি ভিসির সাথে জাপানের প্রতিনিধিদলের মতবিনিময়
বিজ্ঞাপন

মঙ্গলবার (০৫ মে) প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে জাপানের কাজুইকি কাতাওকা এর নেতৃত্বে এক প্রতিনিধিদল এবং জেন মিরাই জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসুহিরো কাওয়ামোটোর নেতৃত্বে অপর এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। জেট্রোর প্রতিনিধিদলের সাথে বাংলাদেশে কার্যরত জাপানি কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। জেন মিরাই জাপান গ্রুপের প্রতিনিধিদলের সাথে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। রাবি উপাচার্য উভয় প্রতিনিধি দলের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, জেট্রো ঢাকার প্রতিনিধি তোমোতাকা মিনৌরাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন