মঙ্গলবার

৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আরডিএ অফিসে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে শোকজ রাবি ভিসির সাথে জাপানের প্রতিনিধিদলের মতবিনিময় রাজশাহীতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

রাজশাহীতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

Paris
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার (৫ মে ২০২৬) রাজশাহী মহানগরীর মাসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি শিক্ষা কর্মসূচি” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এবং ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস (এফএনএফ)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান সার্বিক তত্ত্বাবধান ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মসূচিতে ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস (এফএনএফ)-এর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রাকিবুল ইসলাম, কো-ফাউন্ডার ও চিফ অপারেটিং অফিসার নাজিফা তাবাসসুম, রিসার্চ কো-অর্ডিনেটর ইসতিয়াক বিন ইসলাম।
কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত প্রণালী, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খাদ্যে ভেজাল শনাক্তকরণ, খাদ্যজনিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। এ অংশটি পুরো কর্মসূচিকে আরও কার্যকর, আকর্ষণীয় ও শিক্ষণীয় করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদে সমাজে নিরাপদ খাদ্যাভ্যাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris