রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় থেকে হেতেম খাঁ বড় মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ হচ্ছে জনগণের সেবা করা। আমরা সেই কাজেই নেমেছি। আগামী বর্ষা মৌসুমের আগেই এই রাস্তার কাজ শেষ করতে চাই। আপনারা আন্তরিকতার অভাব রাখবেন না।
এরআগে বর্ণালী মোড়ের পেছনে রাস্তা থেকে পরিদর্শন শুরু করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন, এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজের অভ্যন্তরে বাউন্ডারি ওয়াল, ফুটপাত, ড্রেন নির্মাণ এবং বন্ধগেট রেলক্রসিং এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি