৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা দুঃখজনক, পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা দুঃখজনক, পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় যান তিনি। এ সময় তিনি ভূমিহীনদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকায় কথা জানান। মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রাসিক প্রশাসক। এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীর শান্তিপ্রিয় নগরী। আমরা যারা রাজশাহীতে বসবাস করি, আমরা সবাই একটি পরিবারের মতো। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, তা ঠিক হবে না। রাজশাহীর সকল নাগরিককে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। রাসিক প্রশাসক বলেন, ডিসি, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টরা নিয়ে একটি টিম করে দেওয়া হবে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হবে বলে আশা করি। আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয় আছেন, ইতোমধ্যে আমি উনার সাথে কথা বলেছি। তাঁর কাছে আপনারা গেছেন, মন্ত্রী মহোদয় আপনাদের আশ্বাস দিয়েছেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন