বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর রাজশাহী বাস টার্মিনালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ন্যাশনাল লাইফের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধান কাটতে আসছে না শ্রমিক, বেকায়দায় বিলপাড়ের কৃষকরা রাজশাহীতে ভূমি অফিসে অভিযোগ ব্যবস্থাপনা সেবা উদ্বোধন ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল প্রতিদিনই বাড়ছে প্রবাসী মৃত্যুর সংখ্যা পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহীতে ন্যাশনাল লাইফের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি, জনবীমা, রাজশাহী এরিয়া কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর এরিয়া ইনচার্জ মোঃ তোজাম উদ্দিন স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রধান মোঃ মাসুদ রানা, এজিএম মোঃ ইউনুছ আলী, এজিএম মোঃ হাফিজুল ইসলাম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, এফ এ সহ অফিসের দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারীগন। প্রধান অতিথি কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১৯৮৫ সালের ২৩ এপ্রিল যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অফিস সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মেয়াদ পূর্তির চেক একদিনে প্রদান করে। ন্যাশনাল লাইফের গ্রাহক সংখ্যা প্রায় ৭৫ লক্ষ। ন্যাশনাল লাইফের লাইফ ফান্ড প্রায় ৭ হাজার কোটি টাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের বীমা জগতের আইকন ও একটি ব্র্যান্ড। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশী ও বিদেশী সহ মোট ৩২ টি অ্যাওয়ার্ড পেয়েছে। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আলোচনা সভার সমাপ্তি হয়। আলোচনা সভার পর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ও সবাইকে আপ্যায়ন করানো হয়। পরিশেষে প্রধান অতিথি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আরোও অন্যান্য খবর
Paris