বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর রাজশাহী বাস টার্মিনালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ন্যাশনাল লাইফের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধান কাটতে আসছে না শ্রমিক, বেকায়দায় বিলপাড়ের কৃষকরা রাজশাহীতে ভূমি অফিসে অভিযোগ ব্যবস্থাপনা সেবা উদ্বোধন ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল প্রতিদিনই বাড়ছে প্রবাসী মৃত্যুর সংখ্যা পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহীতে ভূমি অফিসে অভিযোগ ব্যবস্থাপনা সেবা উদ্বোধন

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কমাতে চালু হয়েছে নতুন অভিযোগ ব্যবস্থাপনা সেবা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া ভূমি অফিসে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে এখনো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দূর করে জনগণকে দ্রুত ও সহজে কাক্সিক্ষত সেবা দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য। এই সেবার মাধ্যমে যে কোনো নাগরিক সহজেই অভিযোগ জানাতে পারবেন এবং তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। তিনি আরও বলেন, নতুন এই ব্যবস্থার আওতায় সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সরাসরি অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনগণ হয়রানিমুক্ত পরিবেশে সেবা পাবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাধারণ মানুষের মধ্যে এই সেবার বিষয়ে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ যদি এ বিষয়ে সচেতন হয়, তবে তারা সহজেই তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আর কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন এবং কানুনগো নিশিথ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসন জানিয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের বিশেষ উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে রাজশাহী বিভাগের প্রতিটি ভূমি অফিসে এ সেবা বাস্তবায়ন করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris