২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাসিকের উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের উদ্যোগে মতবিনিময় সভা
বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সবুজ-পরিচ্ছন্ন রাজশাহী মহানগরীর পরিবেশ আরও উন্নত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। ক্লিনসিটি ও গ্রিন সিটি হিসেবে রাজশাহী নগরীর সুনাম রয়েছে। এই সুনাম আরো বৃদ্ধি করা, এই মহানগরীকে আরো পরিচ্ছন্ন, সুবজ, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রাসিক প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ নাগরিকসেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরো বলেন, মশক নিয়ন্ত্রণে ফগার স্প্রে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, কোরবানীর বর্জ্য সংগ্রহে ব্যাগ সরবরাহ, ওয়ার্ড পর্যায়ে সড়কবাতি সংযোজনে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাজশাহী মহানগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। সভায় আরও বক্তব্য রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ ও মঞ্চে উপস্থিত ছিলেন সচিব মোঃ সোহেল রানা। সভায় ৩০ টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, ওয়ার্ড ও মশক সুপারভাইজার, কেন্দ্রীয় সুপারভাইজার ও কেন্দ্রীয় পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন