২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ সামগ্রী (রড) সড়কের উপর রাখার কারণে সাধারণ মানুষের যাতায়াত এবং তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এছাড়া পিএন স্কুলের পূর্ব পাশে একটি গলিতে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। নাগরিক সমস্যার এই দুটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরা হলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দৃষ্টিগোচরে আসে। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসক দ্রুত সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে পরির্দশন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

রাসিক প্রশাসকের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের একটি প্রতিনিধি দল স্থান দুটি পরিদর্শন করেন। আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কের উপর থেকে রড অপসারণ এবং পিএন স্কুলের সামনে ড্রেনে স্লাব বসিয়ে সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সড়কের উপর রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে এবং ড্রেনের উপর স্লাব বসিয়ে রাস্তাটি পুনরায় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় এবং উপ-সহকারী প্রকৌশলী আজমল হুদা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন