২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাংলা নববর্ষ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাংলা নববর্ষ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
বিজ্ঞাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এই শুভক্ষণে আমি আমার প্রিয় রাজশাহী মহানগরবাসীর সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন বছরের সূচনায় আমরা নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দুয়ারে। বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এই উৎসব আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে গেঁথে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন, নতুন বছরের এই শুভক্ষণে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নগরী রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির নগরী গড়ে তোলার অঙ্গীকার করি। নতুন বছরে প্রিয় রাজশাহী মহানগরীর সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ-১৪৩৩।’-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন