২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় গত ১১ মার্চ ২০২৬ তারিখে অনুুষ্ঠিত গঠিত কমিটির ১০ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হাট বাজার ও ফেরিঘাট ১৪৩৩ বঙ্গব্দ মেয়াদে ইজারা প্রদানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের বিষয়, আগামী ২০.০৪.২০২৬ খ্রি. তারিখে সিটি কর্পোরেশন কর্তৃক ৩০টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইনসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা রাজশাহীর বিভাগীয় উপ-পরিচালক নুর আখতার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাক আহমদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়কের প্রতিনিধি সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি প্রোগ্রামার মোঃ মামুন, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন