সোমবার

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে শিক্ষার্থীরা দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে : এমপি মিলন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানির মতবিনিময় দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাজশাহীতে আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বিএনপি নেতার লাখ টাকা জরিমানা জ¦ালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে মোবাইল অ্যাপ উদ্বোধন উত্তরাঞ্চলে চা চাষের নতুন দিগন্ত সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, কোনো দল বা ব্যক্তির নয় : প্রধানমন্ত্রী নওগাঁয় হারানো ৮৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকে হস্তান্তর রাসিক প্রশাসকের সাথে রেডার নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রেডার নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সিটি করপোরেশনকে ঢেলে সাজানোর নিদের্শ দিয়েছেন উল্লেখ করে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, আমি রাসিকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রাসিকের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দেয়া নিদের্শনায় আমি রাসিকের উন্নয়নে কাজ করছি। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
নগরীকে ঢেলে সাজাতে রেডার ভুমিকা দরকার উল্লেখ করে প্রশাসক রিটন বলেন, আমি আশা করবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন। রাসিকের উন্নয়নে ভাগিদার হবে। আমি সকলকে সাথে নিয়ে রাসিকের উন্নয়ন করতে চাই। তিনি বলেন, রাসিকে কাজের গতি বাড়ানোর জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন রাস্তা নির্মাণ, চলমান সব কাজ যেনো দ্রুত সম্পন্ন হয় তার তাগিদ দেয়া হয়েছে। আমি রাসিকের টেকসই উন্নয়ন করতে চাই। সেই লক্ষ্যে রেডার নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চান রাসিকের প্রশাসক। তিনি ডেভেলপাস সেক্টরের সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করে একটি ভবন নির্মাণ করার পর ন্যায্য মূল্য পান না। আগামীতে আপনারা যেনো ফ্ল্যাট বিক্রি করে ন্যায্য মূল পান, পারিশ্রমিক পান, সেই লক্ষ্যে কাজ করতে চাই।
রাসিক প্রশাসক সাথে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সেমার্স রহমান ডেভেলপার এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি কবির হোসেন ও খন্দকার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারি সওদাগর, অর্থ সম্পাদক এম.এম সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন, এক্সিকিউটিভ মেম্বার বি.এম আকিবুর রহমান, এ.এন.বি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, তয়ন কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সাফিউর রহমান রাইহান, ত্রিকোণ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমাউল হুসনা, রেডার সদস্য ওয়াসিম রেজা, শওকত আলী, ইয়াকুব আলী পিয়াল প্রমুখ। এসময় রেডার নেতৃবৃন্দ রাসিকের প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris