রবিবার

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত

যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

Paris
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বুধবার (০৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাহাজ চলাচলে নজর রাখা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক বিষয়টি নিশ্চিত করেছে। হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছে, “গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।” যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে হরমুজ খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। ইরান সেটি মেনে নিয়ে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে তারা এ মুহূর্তে সেখান দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল নেবে। এছাড়া হরমুজের প্রবেশদ্বারের দেশ ওমানও টোল আদায় করবে বলে জানিয়েছিল তেহরান। কিন্তু পরবর্তীতে ওমান জানায়, তারা হরমুজ দিয়ে চলা কোনো জাহাজ থেকে অর্থ আদায় করবে না। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় দেশটি। যুদ্ধের আগে হরমুজ আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো। ফলে সেখান দিয়ে চলাচল করা জাহাজ থেকে কোনো দেশ অর্থ নিতো না। কিন্তু এখন থেকে ইরানকে টোল দিয়ে হরমুজ দিয়ে জাহাজ নিতে হবে। সূত্র : এএফপি/এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris