সোমবার

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে শিক্ষার্থীরা দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে : এমপি মিলন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানির মতবিনিময় দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাজশাহীতে আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বিএনপি নেতার লাখ টাকা জরিমানা জ¦ালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে মোবাইল অ্যাপ উদ্বোধন উত্তরাঞ্চলে চা চাষের নতুন দিগন্ত সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, কোনো দল বা ব্যক্তির নয় : প্রধানমন্ত্রী নওগাঁয় হারানো ৮৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকে হস্তান্তর রাসিক প্রশাসকের সাথে রেডার নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ

পবা-মোহনপুরে অধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে : এমপি মিলন

Paris
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
oplus_2

স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, পবা- মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন নির্বাচন এলাকায় উন্নয়নের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি পবা ও মহনপুর এলাকার উন্নয়নের জন্য প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি শনিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১থেকে দিনব্যাপী দর্শনপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি তাদের সবার কথাগুলো শোনেন ও লিপিবদ্ধ করেন। নেতৃবৃন্দ বলেন, তাদের প্রধান সমস্যা হচ্ছে রাস্তা। এরপর তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য সংসদ সদস্য নিকট আবেদন জানান। শুধু উন্নয়নমূলক কার্যক্রমই নয় তারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরেন। অনেকেই বলেন তারা মিথ্যা মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে আছেন। এ সকল মামলা থেকে দ্রুত অব্যাহতি প্রদানের জন্য যেসব জটিলতা রয়েছে তা দেখভাল করার জন্য সংসদ সদস্যর নিকট অনুরোধ করেন।
সংসদ সদস্য তাদের সকল কথা মনোযোগ সহকারে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, তিনি শুধু এলাকায় ঘোরাঘুরি করার জন্য সংসদ সদস্য হননি। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য উন্নয়ন কাজ করবেন বলে জানান। তিনি বলেন, নির্বাচনের সময় এলাকাবাসী তাদের উন্নয়নের দাবি জানিয়েছিলেন। জনগণের প্রতি সম্মান জানাতে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তিনি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাজে বিশ্বাসী। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন। হাতের আঙ্গুলে ভোটের কালি না মুছতেই তিনি তার প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন শুরু করেছেন। তারই নির্দেশনা ও সারথি হয়ে তিনিও পবা মোহনপুরের উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন কার্যক্রম গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তিনি পবা-মোহনপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ও সদর উদ্দিন, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ন আহবায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, সোহেল রানা ও কুতুবুদ্দিন বাদশা, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক তাইজুল ইসলাম, যুগ্ন আহবায়ক সোহেল রানা, সদস্য মাসদার হোসেন, দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris