সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী মহানগরী জামায়াতের মজলিসে শূরার বৈঠক

Paris
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর এক কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাপাঁইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, দারস পেশ করেন, প্রফেসর ড. আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি নেতৃবৃন্দকে সংগঠন সম্প্রসারণ ও নেতাকর্মীদের নৈতিক মান উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। সেই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক মান সম্পন্ন কর্মী তৈরি করতে হবে। বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও মহানগরীর শূরার সদস্যগন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris