২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাসিক প্রশাসকের নির্দেশে ড্রেনের কাদামাটি অপসারণ শুরু

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক প্রশাসকের নির্দেশে ড্রেনের কাদামাটি অপসারণ শুরু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন। রাসিক প্রশাসকের নির্দেশে মহানগরীর ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগে মহাননগরীর ছোট-বড় সকল ড্রেনের কাদামাটি উত্তোলনে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন তিনি। হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, মাননীয় রাসিক প্রশাসকের নির্দেশে ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কাজে ২২ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। আশা করা যায় কয়েকদিনের মধ্যে এই ড্রেনটির কাদামাটি অপসারণ কাজটি সম্পন্ন হবে। ইতোমধ্যে রাজারহাতা হতে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ড্রেনের কাদামাটি অপসারণ করা হবে। পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মীদের আন্তরিকতায় এ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন