রবিবার

১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মব সহিংসতা কিশোর গ্যাং মাদকের বিরুদ্ধে পুলিশকে কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিবে : ভূমিমন্ত্রী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত রাজশাহীতে বিএডিসি বীজে প্রতারণা সর্বনাশ চাষীদের মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত নিলেন ফয়েজুল কবির ডিজিটাল বাস্তবতায় রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেম গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী

আইন তার নিজস্ব গতিতে চলবে : এমপি মিলন

Paris
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : পবিত্র রোমজান উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেশরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, জামায়াতের আমির নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পরাজয়ের ক্ষোভে মব তৈরি করে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, “সেদিন কেশরহাটে যে অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়ন্ত্রণের নামে আসলে বাড়িঘরে ডাকাতি ও লুটপাট চালানো হয়েছে। এখন আর এসব নিয়ন্ত্রণের নামে বিশৃঙ্খলা চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের মাধ্যমেই এর সমুচিত জবাব দেওয়া হবে বলে উল্লেখ্য করেন তিনি। তিনি আরো বলেন, জামায়াত একদিকে সেই দিনের ঘটনাকে কেন্দ্র করে লাশ নিয়ে রাজনীতি করেছে। অন্যদিকে এলাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে ঘরবাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও লুটপাট চালিয়েছে। এ ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করার মত নয়। তারপরেও তিনি কেশরহাটবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি নিহত ইমাম আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু। ইফতার মাহফিলে কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দীন আলোর সভাপতিত্বে আরো উপস্থিত মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল হক মুন ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কেশরহাট পৌরসভার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সহ দলীয় নেতা-কর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris