বুধবার

১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিলের বুকে সবুজ-সোনালী সমারোহ, কৃষকের স্বপ্ন রাজশাহী নগরীতে উচ্চশব্দে বাইক চালানো নিয়ে সংঘর্ষ, হামলা, পুড়ল ৪ মোটরসাইকেল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ১০ ধরনের সুবিধা পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান ভোরের নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ ইরানের চমক, বিধ্বস্ত রেল যোগাযোগ আবার চালু হলো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ২৫ জন ছাত্রীকে স্কলারশিপ দেবে যুক্তরাজ্য বাংলা নববর্ষ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহনপুরে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ

Paris
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষােভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। সোমবার (০৯ মার্চ) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় বিক্ষােভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেন, আমাদের ভাই মো. আলাউদ্দিনকে হত্যার দুইদিন হয়ে গেলো কোনো আসামী এখনো গ্রেপ্তার হয়নি এটা খবুই উদ্বেগের। আমি প্রশাসনকে বলবো আসামী গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসিকে বরদাস করা হবে না। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যাবসা কল্যান সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে জামায়াতে ইসলামীর কর্মী মো. আলাউদ্দিন (৫৫)-এর ওপর হামলা চালানো হয়। বিএনপির স্থানীয় নেতা মোঃ ওমর ও রাইসুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে নৃশংসভাবে আক্রমণ করে এবং পায়ে খুঁচিয়ে হত্যা করে।


আরোও অন্যান্য খবর
Paris