২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রাণনাশের হুমকিসহ নানা রকমের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো: গিয়াস উদ্দিন। তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন এর বিরুদ্ধে এসব অভিযোগ করেন। রবিবার (৮ মার্চ) বেলা ১১ টায় নওহাটা বাজারে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়৷ সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি বিএনপি পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন ৷ তিনি সেনাবাহিনীর সদস্য হিসেবে ১৫ বছর চাকরি করেছেন ৷ ঐচ্ছিক অবসর গ্রহনের পর তিনি নিজ এলাকায় খেলাধুলার সামগ্রি বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। আগামীতে নওহাটা পৌরসভার কাউন্সিলর পদে তিনি বিএনপি মনোনিত প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ বলেন,এ সমস্ত অভিযোগ মনগড়া,মিথ্যা ও ভিত্তিহীন। আমি রাজনীতিক পরিবারের সন্তান,সাবেক কাউন্সিলর,আমার সামাজিক মর্যাদা ক্ষ্ন্নু করার জন্যই এগুলো করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন