স্টাফ রিপোর্টার : জনতা ব্যাংক পিএলসি. রাজশাহী বিভাগের ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি উপলক্ষে “শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬” গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের তত্বাবধানে রাজশাহী বিভাগে অবস্থিত জনতা ব্যাংকের ৮০ টি শাখা ব্যবস্থাপক ও ৪ টি এরিয়া প্রধান এর সমন্ময়ে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি.। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় থেকে আগত মোহাম্মদ রিয়াজ হোসেন ফেরদৌস, ডিজিএম, বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট; রাজশাহী বিভাগের আওতাধীন এরিয়াসমুহে কর্মরত সকল নির্বাহী এবং জনতা ব্যাংক পিএলসি. এর রাজশাহী বিভাগে কর্মরত সকল নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার, মহাব্যবস্থাপক-ইনচার্জ, জনতা ব্যাংক পিএলসি., বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
ব্যবসায়িক পর্যালোচনা পর্বে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অংশগ্রহনকারী প্রতিটি শাখা ব্যবস্থাপকের সাথে ব্যাংকের খেলাপী ঋণ আদায়সহ ব্যবসায়িক সকল সুচকে (আমানত, অগ্রিম, পরিচালন মুনাফা, আমদানী-রপ্তানী, বৈদেশিক রেমিটেন্স ইত্যাদি) শাখার বর্তমান অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পুরনের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রাদাণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রত্যেকে তাদের নিজ নিজ বক্তব্যে শাখার লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি দেশমাত্রিকায় অবদান রাখতে উপস্থিত সকলকে আহবান জানান।
ব্যবসায়িক পর্যালোচনা পর্ব শেষে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন ২০২৬ সালের সকল সুচকে লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি দেশ ও দেশের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে উপস্থিত সকলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সফল সম্মেলণ আয়োজনের জন্য মহাব্যবস্থাপক-ইনচার্জ মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার ও আয়োজকদের ভূয়সী প্রসংসা করেন। সম্মেলনের সভাপতি মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার সমাপণী বক্তব্যে প্রধান অতিথির সকল দিক নির্দেশনা সঠিকভাবে পরিপালন করতঃ ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে সকল শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধানগণের প্রতি বিশেষ আহবান জানান এবং প্রধান কার্যালয় থেকে আগত অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও উপস্থিত সকলকে ধন্যবাদ প্রকাশের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।