দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (৬ মার্চ ২০২৬) ১৬ই রমজান দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে দেলওয়ার হোসেন স্মৃতি সংঘ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি সারওয়ার হোসেন খোকন, সিনিয়র সহ-সভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ডিকেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রুমেল, কোষাধ্যক্ষ জোবায়ের হোসেন তুষার, মোঃ মুক্তি, মোঃ কালাম, মোঃ লালবাবু, মোঃ রফিকুল, মোঃ মাসুদ, মোঃ স্বপন, মোঃ লাল্টু, মোঃ রবি, মোঃ মোক্তা, মোঃ শামীম, মোঃ জামাল, মোঃ কালু, মোঃ মনোয়ার, মোঃ শাহিন, মোঃ সাফায়েত হোসেন মান্নতসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম দেলওয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
