সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হলেন ফিরোজ

Paris
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাগমারা প্রতিনিধি : রাজশাহী -৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার এর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজকে নিযুক্ত করা হয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
জানা গেছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি এমপির ডিজিটাল ক্যাম্পেইন টিমের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে তিনি কার্যকর ভূমিকা রাখেন। তার দক্ষ নেতৃত্ব ও সমন্বয়ের ফলে নির্বাচনী প্রচারণা গতিশীল ও ব্যাপক জনসম্পৃক্ততা অর্জন করে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে এমপির উন্নয়ন কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং সরকারের বিভিন্ন সাফল্য সাধারণ মানুষের কাছে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে সক্ষম হবেন। এদিকে তার এই নিয়োগে শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ ও প্রযুক্তি-সচেতন নেতৃত্ব হিসেবে তিনি ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।


আরোও অন্যান্য খবর
Paris