রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারি ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার : রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারি ও সদস্যদের মাঝে ঈদ বোনাস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের প্রধান কার্যালয়ে এসব বিতরণ করা হয়। রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলালের উদ্যেগে প্রত্যেকের মাঝে ঈদ বোনাস নগদ ৮ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা মূল্যের ঈদ সামগ্রী প্রদান করা হয়। রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের প্রায় সাড়ে ৬শত কর্মকর্তা-কর্মচারি ও সদস্যদের মাঝে এই ঈদ বোনাস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি মজিবর রহমান ও মোঃ লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক আলমগীর কবির ও জিল্লুর রহমান, সদস্য শওকত আলী ও শামসুল আলম সহ নেতৃবৃন্দ।
এ সময় নজরুল ইসলাম হেলাল বলেন, সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। তিনি আগামীতেও আরো ভালোভাবে সঠিক সময়ে ঈদ বোনাস ও ঈদ সামগ্রী প্রদান করবেন বলে প্রত্যায় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ঈদ সামগ্রী ও বোনাস বাড়ানো হবে বলে জানান রাজশাহী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। এ সময় সদস্যরা বলেন, এই ঈদ সামগ্রী ও বোনাস পেয়ে আমরা উচ্ছ্বাসিত ও আনন্দিত। এই ভালোবাসার উপহার আমাদের ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে। কর্মকর্তা-কর্মচারি ও সদস্যরাও উদ্যাক্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
