২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ড’র শ্রদ্ধাঞ্জলি ও ভূমিমন্ত্রীকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ড’র শ্রদ্ধাঞ্জলি ও ভূমিমন্ত্রীকে সম্মাননা প্রদান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উদ্যোক্তাদের প্রিয় সংগঠন স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ড। দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় দেশের উন্নয়ন ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ড-এর সভাপতি মোসাঃ মৌসুমী আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনে সংগঠনের মডেরেটর প্রিয়া, আদনান, ববি ও তাসমিয়া সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও অনুষ্ঠানে সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝরা পলক, ফাতেমা ও নাসরিনসহ আরও অনেক উদ্যোক্তা। উপস্থিত সকলে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি মোসাঃ মৌসুমী আক্তার তাঁর বক্তব্যে বলেন, একুশের ত্যাগই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মাননীয় ভূমিমন্ত্রীকে সম্মাননা জানাতে পেরে এবং সংগঠনের সকল সদস্যদের নিয়ে ভাষা শহীদদের স্মরণ করতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন