রুয়েটে দুই দিনব্যাপী গবেষণা সেমিনার শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘লক্ষ্য নির্ধারণ করে আমাদের রিসার্চগুলো হওয়া উচিত। রিসার্চগুলোর মাধ্যমে আমরা কোথায় যেতে চাই? এর মাধ্যমে আমরা কি লক্ষ্য অর্জন করতে চাই। টুলসের কোন ঘাটতি আছে কি না? আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ের কোথায় নিয়ে যেতে চাই? আমাদের দেশের যে চাহিদা তা গবেষণার মাধ্যমে পুরণ হচ্ছে কি না? এসব বিষয় নির্ধারণ করতে হবে। গবেষণার স্থায়ীত্বকালের দিকে লক্ষ্য রাখতে হবে। রাজশাহী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে এই কথা বলেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘প্রোগ্রেস সেমিনার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর। রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
