লুৎফর রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীর প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার : শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মহানগরী ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করেন রাজশাহী চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি ও কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ডাইরেক্টর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জননেতা লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ রকিব উদ্দিন টুটুল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব রুবেল, রাজপাড়া থানা সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ সভাপতি মোঃ নাজিমুদ্দিন ও যুবদল নেতা তরিকুল ইসলাম তারেক মোঃ ফিরোজ মোঃ সিজু মোঃ শাকিল মোঃ শামীম রেজা হিটলার মোঃ লিজুসহ অসংখ্য নেতাকর্মীরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
