স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সার বাজারে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে গোড়সার কলেজ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। নরদাশ ইউনিয়ন বিএনপি এ নির্বাচনী পথসভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী।
পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ঈসাহাক আলী মাস্টার, নরদাশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মাস্টার আব্দুল মালেক, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কাজী জাকারিয়া সহ আরও অনেকে। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন, আমার বাবা বীরমুক্তিযোদ্ধা এবং তিনবারের মেস্বার ছিলেন। আমার ছোট ভাই আউচপাড়া ইউনিয়নের স্ট্যান্ডিং চেয়ারম্যান। আমিও আউচপাড়া ইউনিয়ন এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সব সময় সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করবেন। পাশে রাখবেন। পাশে পাবেন। আমি আপনাদের ছেড়ে যাবো না। আমাকে ভোটে নির্বাচিত করলে আমি আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবো। কারো সম্মান হানি হবে না। গ্রাম-গঞ্জের কাচা রাস্তাগুলো পাকাকরণ করা হবে। কৃষিজোন স্থাপনের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তদারকির মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে। এলাকা থেকে মাদক নির্মুল করা হবে। আমার দীর্ঘ পথচলায় সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন , এপিপি নাসির উদ্দীন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা আব্দুল মতিন।