বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনুর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণা

Paris
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মিজানুর রহমান মিনুর ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এদিন রাজশাহী কলেজ থেকে র‌্যালি বের হয়ে সাহেব বাজার, বাটারমোড়, রানীবাজার, নিউমার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট দড়িখরবোনা এলাকায় এসে শেষ হয়। এসময় বিএনপির ৩১দফা লিফলেট বিতরণ করেন আইনজীবীগণ। ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান আইনজীবীগণ। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর বিজ্ঞ আইনজীবীগণ ফোরামের আহবায়ক ও অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমসেদ আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল মালেক রানা-র নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রাজশাহী সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মিনু-র পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

প্রচারণাকালে বিজ্ঞ আইনজীবীগণ ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক রাষ্ট্র গঠন, নাগরিক অধিকার রক্ষা ও কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। উক্ত প্রচারণা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, মহানগর বিএনপি-র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, দায়রা জজ আদালতের পি.পি. অ্যাডভোকেট রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. ও রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম, দ্রুতবিচার ট্রাইবুনালের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, বিভাগীয় স্পেশাল জজ আদালতের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমি, নারী শিশু আদালতের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল-আমীন ও অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, শিশু আদালতের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট শাহীন কবির, মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মোজাম্মেল হক, জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মো. শাহজামাল, অ্যাডভোকেট সানোয়ার কবির ইসা, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট এজাজুল হক এজাজ, অ্যাডভোকেট শাহিন মাহমুদ, অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন সহ প্রায় তিন শতাধিক বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris