রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী জনসভায় মৎসজীবী দলের নেতাকর্মীদের যোগদান
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী মৎসজীবীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগদান করেন।
জানা যায়, তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে গতকাল সকালে জাতীয়তাবাদী মৎসজীবীদলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নগরীর উপশহর নিউমার্কেটের সামনে উপস্থিত হন। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবীদল বোয়ালিয়া থানা (পশ্চিম) এর সভাপতি মাসুদ রানা বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে মাদ্রাসা ময়দানে জনসভায় যোগদান করেন। এসময় তারা ব্যানার-ফেস্টুন নিয়ে ‘তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম, মাদ্রাসা মাঠের জনসভা সফল হোক’ সহ বিভিন্ন শ্লোগান দেন। মিছিলে জাতীয়তাবাদী মৎসজীবীদলের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাতীয়তাবাদী মৎসজীবীদলের ১৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, মহানগর কমিটির ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম লিপটন, মহানগরের সদস্য মোঃ সেলিম, ২৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাদশা, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ মন্টু, শাহ মখদুম থানা সভাপতি শহিদুল ইসলাম, শাহ মখদুম থানা সাধারণ সম্পাদক মিঠুন শেখ, শাহ মখদুম থানা সংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ১৪ নং ওয়ার্ডের সভাপতি আবুল কাসেম খোকন ও ১৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ মিলন আলী, ১৭ নং ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
