সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রহসনের নির্বাচন নয়, চাই সবার অংশগ্রহণ : মিলন

Paris
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 116.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা-মোহনপুর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশে আর কোনো প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে হরিয়ান ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন প্রশাসনের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা নির্দিষ্ট কোনো দলের সঙ্গে যোগসাজশ করে ভোট চুরির চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, “চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা’ কিন্তু ধরা পড়লে রক্ষা নেই। জনগণ এবার ব্যবস্থা নিতে প্রস্তুত।” তিনি আরও বলেন, নির্বাচন বাতিল বা ভণ্ডুল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তাদের নেতাকর্মীরা এখনো রাজপথে অবস্থান করছেন। “আমরা একদলীয় নির্বাচন চাই না, আগের দিনের ভোট পরের দিনে চাই না, আমি ডামি নির্বাচন চাই না — আমরা চাই সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন।

নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মিলন বলেন, দেশের মানুষ তাদের নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। তিনি দাবি করেন, জনগণের চিন্তা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করছেন এবং তার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা মাঠে থেকে “পাহারাদারের ভূমিকা” পালন করছেন। তিনি বলেন, “আমরা পাহারা দিচ্ছি, যাতে কারও জানমালের ক্ষতি না হয়। প্রতিহিংসা বা প্রতিশোধ নয় আমরা সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।” পথসভায় মিলন ধানের শীষ প্রতীককে ঐক্যের প্রতীক উল্লেখ করে বলেন, “ধানের শীষ এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার।তিনি বলেন, বাংলাদেশের জামাতে ইসলাম এর নেতাকর্মীরা বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে উল্লেখ করে তিনি নাউজুবিল্লাহ পড়েন। কারণ কোন মানুষের পক্ষে বেহেস্ত বা দোযখ নির্ধারণ করা সম্ভব নয়। তারা যা বলছেন সেটা শিরিক করছেন। এই সকল শিরককারী ও মোনাফেক দল হতে উপস্থিত মা-বোনদের দূরে থাকার আহ্বান জানান। সেই সাথে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশীদারি হওয়ার অনুরোধ করেন মিলন।
পথসভায় হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব বাদশা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য, নওহাটা পৌর সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপি’র আহবায়ক আলী হোসেন, জেলা বিএনপি’র সদস্য ও পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ন আহবায়ক আব্দুল হালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মামুন সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল থেকে কাটাখালি পৌর এলাকায় গণসংযোগ করেন মিলন। করার সময় জনগণের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন। আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এরপর নির্বাচনী সভায় তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে জনগণ নিরাপদে থাকে। দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়।

 


আরোও অন্যান্য খবর
Paris