৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে গণসংযোগ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে গণসংযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনুর পক্ষে গতকাল বৃহস্পিতিবার নির্বাচনী গণসংযোগ ও পথসভা করে বোয়ালিয়া থানা পশ্চিম, ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ রাজশাহী মহানগর বিএনপি।
এসময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মোঃ নজরুল ইসলাম হেলালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন