বাগমারায় মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় সভা
মোহনগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির লক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা এগারোটার দিকে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক বাগমারা উপজেলা ইউনিট কমান্ড শামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ৪- বাগমারা আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। ডিএম জিয়া বক্তব্যে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তাই আমার কাছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সবার উর্দ্ধে,আপনাদের দোয়ায় ও প্রচেষ্টায় আল্লাহু যদি আমাকে এমপি নির্বাচিত করে তাহলে কোনো কাজে আমার কাছে আসলে ১-মিনিট দেরি করতে হবেনা আপনাদের। মুক্তিযোদ্ধার সন্তান শাহীন রেজা শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহ্বায়ক রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আফজাল হোসেন, খয়বর রহমান, মুবারক হোসেন, মোহাম্মদ আলী, দবির উদ্দিনসহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
