সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিএনপির ২ ‘বিদ্রোহী’ প্রার্থী থেকে গেলেন পুঠিয়া-দুর্গাপুর আসনে

Paris
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুটি আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) তারা রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য জানা গেছে। মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজনের মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক আছেন। শেষ দিনের শেষ সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
এছাড়া রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের জোটে থাকা এলডিপির প্রার্থী ছিলেন মো. ওয়াহেদুজ্জামান। তিনিও শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে কোনো জোটে নেই। তবে রাজশাহী-২ (সদর) আসনের দলটির প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শেষ দিনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এছাড়া রাজশাহীর আর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন। এর মধ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এরা হলেন, লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম ও পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ইসফা খায়রুল হক শিমুল। শেষ দিনেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান ও রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসন দুটিতে জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন। নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী থাকলেন ২৯ জন।


আরোও অন্যান্য খবর
Paris