বাংলাদেশে বেগম জিয়ার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে : মিলন
স্টাফ রিপোর্টার : ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন মহিয়সী নারী ছিলেন। যার জন্য দেশবাসী কাঁদছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় সারাদেশের কোথাও না কোথাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেই মহিয়সী নারী এমন কোন নির্যাতন নাই তিনি সহ্য করেননি। এমন কোন অত্যাচার নাই যে তাঁকে করা হয়নি। তিনি অল্প বয়সে স্বামীহারা হয়েছিলেন। এরপর কনিষ্ঠপুত্রকে হারিয়েছেন। এই মহিয়সী নারীর নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে’। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দামকুড়া ইউনিয়নের সকল স্তরের জনগণের আয়োজনে হাজী বাদল উদ্দীন হাফেজিয়া মাদ্রাসার মোড়, কাদিপুর তাফসীর মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি পবা-মোহনপুরের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা উল্লেখ করেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দামকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক কনক। সদস্য সচিব নওশাদ আলীর তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য শাজাহান আলী, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, পবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রেজাউল করিম ও সিরাজুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
