রবিবার

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত

বাঘায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন

Paris
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় হোন্ডা মোটরসাইকেল গ্রাহকদের সেবায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর অনুমোদিত ডিলার দুলাল হোন্ডা গ্যালারির আয়োজনে আগামী শনিবার (১০ ডিসেম্বর) উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। দুলাল হোন্ডা গ্যালারির স্বত্বাধিকারী, রয়েল আহমেদ বলেন, প্রতিটি গ্রাহক হচ্ছে হোন্ডা পরিবারের একজন সদস্য। মোটরসাইকেল কেনার পর থেকেই আমাদের চেষ্টা থাকে, কাষ্টমারদের জেনুইন পার্টস এবং বিক্রয়ত্তর সেবা প্রদানের মাধ্যমে মোটরসাইকেল ব্যবহারের সর্বোচ্চ সন্তুষ্টী প্রদান করা। কারণ, হোন্ডা বিশ্বাস করে যে, মোটরসাইকেলের রক্ষনাবেক্ষন এর উপর তার দীর্ঘস্থায়ীস্থতা নির্ভর করে। আর তাই গ্রাহকদের কথা চিন্তা করে বৃহৎ পরিসরে এ ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পিং এ থাকবে, ব্রেক সিস্টেম চেকআপ, ইঞ্জিন আইডল স্পিড চেক আপসহ মোটরসাইকেলের যাবতীয় চেক আপের ব্যবস্থা এবং বাইক রাইডারদের ফ্রি রক্তের গ্রুপ নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা সহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান। ক্যাম্পিং চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।


আরোও অন্যান্য খবর
Paris