সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মুসলিম-হিন্দু মিলন মেলা উদ্বোধন

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ। তানোরে মুসলিম-হিন্দু ধর্মাবলম্বীদের যৌথ আয়োজনে মুসলিম-হিন্দু মিলন মেলা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) তানোর পৌরসভার হাবিব নগর মহল্লায় মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত মুসলিম-হিন্দু মিলন ও আনন্দ মেলা উদ্বোধন করেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান।
হাবিব নগর মহল্লাবাসী জানান, হাবিব নগর মহল্লায় মুসলিম-হিন্দু ধর্মাবলম্বীরা যৌথভাবে যুগ যুগ ধরে বংশপরম্পরায় বসবাস করে আসছেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগের পর যুগ বজায় রয়েছে। মহল্লায় বসবাসরত মুসলিম-হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ দিনের বিরাজমান সেতুবন্ধন ঠিক রাখার জন্য প্রতিবছর মহল্লাবাসী মুসলিম-হিন্দু সম্প্রদায়ের যৌথ উদ্যোগে মিলন ও আনন্দ মেলা আয়োজন করে আসছেন।এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি-২০২৫ মিলন ও আনন্দ মেলা আয়োজন করা হয়। এই মিলন ও আনন্দ মেলা মুসলিম-হিন্দুদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী করে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলন ও আনন্দ মেলা উদ্বোধন করেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। এসময় তিনি বলেন, বিগত দিনে আমরা আপনাদের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।


আরোও অন্যান্য খবর
Paris