বুধবার

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষা স্বচ্ছ-নকলমুক্ত করতে কঠোর নির্দেশ শিক্ষামন্ত্রীর পবা-মোহনপুরবাসীর মনের কোঠায় বেঁচে থাকতে চাই : এমপি মিলন খুড়িয়ে খুড়িয়ে চলছে রাজশাহী নেসকোর হিসাব দপ্তরের কাজ তানোরে ব্যানার সাটানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার বাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হলেন ফিরোজ নওগাঁ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ১২টি পদে বিএনপি প্যানেলের জয়, জামায়াতের ভরাডুবি আ’লীগ কার্যালয়ে শেখ হাসিনার ব্যানার, আগুন দিলো বিএনপি রাজশাহীর ভদ্রা বস্তির মাদক ঠেকাতে সামাজিক প্রতিরোধ জনভোগান্তি রোধে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার” চালু করা হবে : ভূমিমন্ত্রী মিনু

তানোরের রিশিকুলে বিএনপির সভা ও দোয়া

Paris
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

তানোর প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মালেক, রিশিকুল ইউনিয়ন (ইউপি)বিএনপির সভাপতি আকবর আলী, সিনিয়র সহসভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা সদস্য ডালিম,উপজেলা যুবদলের সদস্য হিমেল, রশীদ গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলী, রিশিকুল ইউনিয়ন (ইউপি) সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিব ও রিশিকুল ইউনিয়ন (ইউপি) ছাত্র দলের সভাপতি মাসুমপ্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে একইদিন রিশিকুল ইউপির আদিবাসি জনগোষ্ঠীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। এসময় আদিবাসিরা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের উন্নয়নের চিত্র তুলে ধরে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে তার ছোট মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আরোও অন্যান্য খবর
Paris