বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে ব্র্যাকের প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান-কানাডিয়ান হাই কমিশনার বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন : মিলন পদ্মাচরে মুড়িকাঁটা পেঁয়াজের বাম্পার ফলন মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি রাজশাহী অঞ্চলে ৬ হাজার হেক্টর জমিতে কমেছে আলু চাষ তালন্দ কলেজে নিয়োগের আগেই কোটি টাকার লেনদেন গাজা উপত্যকায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৯৫ হাজার শিশু : জাতিসংঘ রাজশাহীর অধিকাংশ সোলার সিস্টেম ৬ মাসেই অকেজো! রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহী প্রার্থিরা

বেগম জিয়া বিশ্বনেতায় পরিণত হয়েছেন : মিলন

Paris
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : দলের এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে নিয়ে আলোচনা করতে যেয়ে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন বেগম জিয়া বিশ্বনেতায় পরিণত হয়েছেন। তিনি আরো বলেন, সব সময়তেই আমাদের হৃদয়ে এখন একটা বেদনার সুর বাজছে। আমরা যে নেত্রী জন্য আজকে আলোচনা করছি তিনি ত্যাগের মহিমায় আলোক বর্তিত হয়েছেন। আপনারা জানেন তার জন্ম হয়েছিল ১৯৪৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে। বিয়ে বয়স যখন পাঁচ বছর তখন ১৯৬৫ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের বিপক্ষে। সেনা সদস্য যাদের বাড়িতে আছে, আর সেই সদস্য যুদ্ধে গেলে ফ্যামিলি মেম্বারদের অবস্থাটা কি হয় তা ঐ পরিবারের সদস্যরাই জানেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করলে জনগণ মেনে নেবেনা উল্লেখ করে তিনি বলেন, কারণ দীর্ঘ সতের বছর ভোটারগণ ভোট দিতে পারেননি। পতিত সরকার একতরফা ও আমি ডামি নির্বাচন করে ক্ষমতা আকড়ে ধরে রেখেছিলো। খুনি হাসিনা জনগণের উপরে জগদ্দল পাথরের ন্যায় বুকের উপরে চেপে বসেছিলেন। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ভেবেই নিয়েছিলেন তিনি আর ক্ষমতা থেকে হটবেন না। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে বাঁচেন।
বেগম জিয়ার কারনে তিনি আজকে বিএনপি মনোণীত প্রার্থী হতে পেরেছেন উল্লেখ করে তিনি বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে পবার হুজুরীপাড়া এলাকাবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন। সদস্য সচিব মোজাহার আলী সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেক মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, সুলতার আহমেদ, আব্দুস সালাম, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোজাহিদ ও যুগ্ম অহ্বায়ক সেলিম উদ্দিন। এদিকে একই বিষয় নিয়ে মোহনপুর গার্লস কলেজে এবং পবার দাদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানে এডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris