২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খালেদা জিয়া’র মৃত্যুতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী-এর উদ্যোগে দোয়া

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
খালেদা জিয়া’র মৃত্যুতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী-এর উদ্যোগে দোয়া
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট কর্মসুচির অংশ হিসাবে ৭ দিন যাবত কালোব্যাজ ধারনসহ সোমবার (০৫ জানুয়ারি) মরহুমার রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়ার আয়োজন করে। এডভোকেটস’ বার এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সভাকক্ষে পবিত্র কুরআন খতম শেষে বার ভবনের হলরুমে দুপুরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর আহবায়ক এড. জমসেদ আলী এর সভাপতিত্ব এবং সদস্য সচিব এড. আবদুল মালেক রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেটস’ বার এসোসিয়েশন এর সভাপতি এড. আলহাজ্ব আবুল কাসেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রা.সি.ক এর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, এড. পারভেজ তৌফিক জাহেদী, এড. শফিকুল হক মিলন, জি.পি. মাঈনুল আহসান পান্না, পি.পি. রইসুল ইসলাম, মহানগর পি.পি. আলহাজ্ব আলী আশরাফ মাসুম সহ প্রায় তিন শতাধিক বিজ্ঞ আইনজীবীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন