বিএনপি পতিত সরকারের ন্যায় একপেশে নির্বাচনে বিশ্বাসী নয় : মিলন
স্টাফ রিপোর্টার : এক অনাম্বর পরিবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। এ সময়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা যেমন মনোনয়নপত্র নিজে দাখিল করতে পারলাম। কিন্তু বেগম জিয়া নিজে আসতে পারেননি। তাঁর জন্য দোয়া চান তিনি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিজয়ের মাসে গত ২৫ডিসেম্বর দেশে এসেছেন। তিনি এসেই মানুষের মানুষের প্রত্যাশা পুরনের জন্য নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। সেগুলো নিজ নিজ এলাকায় যথাযথভাবে পালন করা হবে বলে জানান তিনি। মিলন বলেন, বিগত দিনের মত একপেশে নির্বাচন বিএনপি করতে চায়না। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান। অতিতে যেভাবে সাংবাদিকরা সহযোগিতা করেছেন, সেভাবেই সহযোগিতা কামনা করেন। তারেক রহমান ঐতিহাসিক জনসমাবেশে সব কিছু পরিস্কার করেছেন। তিনি বলেছেন কোন প্রতিশোধ ও প্রতিহিংসা নয়। তবে সব কিছু মনে রেখে আগামীতে কর্মকান্ড পরিচালনা করবেন বলে জানান তিনি। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা সদস্য মোহাম্মদ মহসিন ও সদর উদ্দিন, রাজশাহী জর্জ কোর্টের পিপি ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আলহাজ¦ আলী আশরাফ মাসুম এবং রাজশাহী বার সমিতির সাধারণ এডভোকেট জমসেদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
