৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ধানের শীষকে বিজয়ে ঐক্যেবদ্ধ বিএনপি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
বাগমারায় ধানের শীষকে বিজয়ে ঐক্যেবদ্ধ বিএনপি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট সাবাইহাট : রাজশাহীর বাগমারায় ধানের শীষকে বিজয়ে লক্ষ্যে ঐক্যেবদ্ধ বাগমারা উপজেলা বিএনপি। এ লক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য প্রদান করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। তাঁতি দলের সভাপতি মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আ. ন. ম শামসুর রহমান মিন্টু, থানা বিএনপির সদস্য মাস্টার ইউসুফ আলী, হামিরকুৎসা ইউনিয়নের বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হক ফিরোজ, দ্বীপপুর ইউনিয় বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন মহুরি, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, , প্রধান শিক্ষক জাকির হোসেন, গনিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সামসুল ইসলাম সান্টু, জিসাস সভাপতি আব্দুল জলিল, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুবদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আলাল উদ্দীন আলাল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, গনিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লাল্টু, ছাত্রদল বাগমারা ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির উদ্দীসন সহ আরও অনেকে। সভায় বক্তারা উল্লেখ করেন, দলে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে। কিন্তু আমরা কেউ ধানের শীষের বাহিরে নই। থানা বিএনপি সদস্য মাস্টার ইউসুফ এবং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন বলেন, আমরা অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এখন আমরা ডিএম জিয়া তথা ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ। তাঁরা ইঙ্গিত করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন অচিরে ধানের শীষের কাফেলায় শরিক হবেন। আমরা আমাদের প্রতিপক্ষকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করবো ইনশাআল্লাহ। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ে ঐক্যের কোন বিকল্প নেই। সভায় ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন